Skip to content

পহেলা বৈশাখে এবার আসছে ‘পাগল মন’

বিনোদন রিপোর্টার ॥
গাজীপুরঃ রেড বক্স মাল্টিমিডিয়ার প্রযোজনায় ও আখতারুল আলমের সুর ও সঙ্গীতে গানটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী জিসান খান এবং তৌমিতা আন্না।
লাইট-ক্যামেরা-অ্যাকশন এবং কাট এর মধ্য দিয়ে, গাজীপুর মৌচাকের ড্রিম রিসোর্ট সহকারে বাংলাদেশের বিভিন্ন প্রকৃতি নির্ভর স্থানে চলছে এ গানটির ভিডিও শুটিং।
গান আর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জনের শতভাগ পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন রেড বক্স মাল্টিমিডিয়া পুরো শুটিং ইউনিট।
এ মিউজিক ভিডিওতে মডেলিংয়ে ব্যস্ত সময় পার করে যাচ্ছেন, প্রিন্স ও জান্নাত ইসলাম জারা।
ভালোবাসার আর প্রেমের গান গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, এমনটাই জানিয়েছেন এই গানটির কণ্ঠশিল্পী জিসান খান।
বেশ কিছুদিন সংগীত থেকে দূরে থাকলেও কোন পিছুটানই আটকে রাখতে পারেনি এই শিল্পীকে। নিজের যোগ্যতা ও সামর্থ্য দিয়ে শ্রোতাদের ভালোবাসা কেড়ে নিতে চান তিনি।
”পাগল মন” শিরোনামের এ মিউজিক ভিডিওর পরিচালক ও রেড বক্স মাল্টিমিডিয়ার চেয়ারম্যান রাজিব হোসেন জানান, পাগল মন গানটি একটি রোমান্টিক গান।
চলচ্চিত্রের গানের মতন এই মিউজিক ভিডিওটি নির্মাণ করার চেষ্টা করে যাচ্ছি।
এই মিউজিক ভিডিওটি নিয়ে আমি এবং আমার পুরো ইউনিট শতভাগ সাফল্য অর্জনে আশাবাদী। পহেলা বৈশাখে ইউটিউেব এই মিউজিক ভিডিওটি রিলিজ হবে বলে জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫