কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুরঃ কাপাসিয়ায় রোববার বিকেলে একটি বেসরকারি হাসপাতালে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম হয়েছে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ট জোড়া শিশুদ্বয় ও তার মা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ডাক্তার। তবে তাদের অভিভাবকের অনুরোধে তাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বিকেলে পাশ^বর্তী শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মাসুদ রানার স্ত্রী রতœার প্রসব বেদনা শুরু হলে কাপাসিয়ার শীতলক্ষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিকেলে গাইনি বিভাগের সার্জন ডা. হাসানুর রহমান সোহাগ ও অ্যানেসথেসিষ্ট ডা. মোসলেম উদ্দিনের তত্বাবধানে সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের পর ডাক্তার দুটি জোড়া লাগানো শিশুকে সুস্থ অবস্থায় বের করে আনেন। এ বিষয়ে ডা. সোহাগ সাংবাদিকদের জানান, মেডিকেলের পরিভাষায় এ জাতীয় রোগীকে কনজয়েন টুয়িন (জোরাকো এবডোমিনোপিগাস) বলা হয়। নবজাত কন্যা শিশু দুটির নাভী থেকে বুক পর্যন্ত জোড়া লাগানো থাকলেও প্রত্যেকেরই দুটি হাত, দুটি পা, দুটি মাথাসহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক অবস্থায় আছে। তিনি আরো জানান, সফলভাবে আমাদের দেশে এখন এ জাতীয় রোগীদের অপারেশনের মাধ্যমে আলাদা করা সম্ভব।
নবজাতকদ্বয়ের পিতা একটি তৈরি পোষাক কারখানার কর্মী মাসুদ রানা বলেন, এর আগে আমার সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছ্।ে এমন জোড়া লাগানো জমজ শিশু জন্মের পর আমি অনেকটা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছি। এ জাতীয় অপারেশন কোথায় কিভাবে করাতে হয় এবং কি পরিমাণ খরচ পড়বে সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। এ ব্যাপারে কোনো সরকারি বা বেসরকারি সহায়তা পেলে আমার জন্য সুবিধা হবে।
কাপাসিয়ায় জোড়া লাগানো দুই নবজাতকের জন্ম
আপডেট :April 7, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
