Skip to content

বনানীতে আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন

বাংলাভূমি ডেস্ক ॥
বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডে উদ্ধারকাজের সময় আহত ফায়ারম্যান সোহেল রানা মারা গেছেন।

সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিট) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার নিশ্চিত করেছেন।

গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত এবং ৭১ জন আহত হন। এদিন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উঁচু ল্যাডার (মই) দিয়ে আগুন নেভানো ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজ করছিলেন।

উদ্ধার কাজের এক পর্যায়ে সোহেলের শরীরে লাগানো নিরাপত্তা হুক মইয়ের সঙ্গে আটকে যায়। এসময় মই থেকে পিছলে পড়ে বিপজ্জনকভাবে ঝুলে পড়েন তিনি এবং তার একটি পা ভেঙে যায়।

সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছিল। সেখানে তাকে প্রতিদিন চার ব্যাগ রক্ত দেয়া হচ্ছিল। কিন্তু প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছিল না। সে কারণে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। পরে গত ৫ এপ্রিল তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫