Skip to content

সোহেল রানার পরিবারের পাশে থাকতে সরকারের প্রতি এরশাদের আহ্বান

বাংলাভূমি ডেস্ক ॥
বনানীর এফআর টাওয়ারের আগুন নেভাতে দিয়ে গুরুত্ব আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ কার ফায়ারম্যান সোহেল রানার শোকার্ত পরিবারের পাশে থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি, বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার (৮ এপ্রিল) এক শোক বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গুরুত্বর আহত হওয়ার আগ পর্যন্ত সোহেল রানা জীবনের ঝুকি নিয়ে এফআর টাওয়ারের আগুনে আটকে পড়া অনেকগুলো মানুষের জীবন বাঁচিয়েছেন। মানুষের জীবন বাঁচাতে তার বিরোচিত আত্মদান এদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে। মানব সেবায় সোহেল রানার সাহসী অবদান অক্ষয় হয়ে থাকবে, অনুপ্রাণিত করবে সবাইকে।

ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে অনুরূপ শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

উল্লেখ্য, বনানীর এফআর টাওয়ারের আগুন নেভাতে দিয়ে গুরুত্ব আহত কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মী সোহেল রানা সিঙ্গাপুরের একটি হাসপাতালে স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিট) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫