Skip to content

সোহেলের মৃত্যুতে অগ্নিকাণ্ডের মহড়া স্থগিত

বাংলাভূমি ডেস্ক ॥
ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে আগামীকাল মঙ্গলবার রাজধানীর আরমানিটোলা মাঠে অগ্নিকাণ্ডের মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

এর আগে গতকাল রোববার পুরান ঢাকার আরমানিটোলায় ‘কেমিক্যাল এবং পারফিউমারি ব্যবসার সংকট ও এর সমাধান’ নিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে এক মতবিনিময় সভায় মেয়র সাঈদ খোকন জানিয়েছিলেন, কেমিক্যাল ব্যবসায়ীসহ পুরান ঢাকাবাসীকে সচেতন করতে ও অগ্নিনিরাপত্তা ঝুঁকি কমাতে ৯ এপ্রিল (মঙ্গলবার) আরমানিটোলা মাঠে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হবে।

গত ২৮ মার্চ এফআর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। তাকে দ্রুত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার (৫ এপ্রিল) তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় রাত ২টা ১৭ মিনিট) সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫