Skip to content

রংপুরে অপহৃত ভিকটিম গাজীপুরে উদ্ধার, মূল অপহরণকারী গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি ॥
গাজীপুর: রংপুর জেলার অনন্তরাম সেনপাড়া হতে অপহৃত এক মেয়েকে গাজীপুর জেলার বাংলাবাজার এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১। অপহরণকারী দলের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে।
গত রবিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর জেলার বাংলাবাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। অপহরণকারী মোঃ আসাদুজ্জামান@রাজু(২১) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ দামগাছা এলাকার মোঃ রফিকুল ইসলামের পুত্র।
ঘটনার বিবরণে জানা যায় যে, গত ২৭ মার্চ-২০১৯ সকাল সাড়ে ১১টায় তার নিজ গ্রাম রংপুর জেলার অনন্তরাম সেনপাড়া হতে অপহৃত হয়। তার বাবা অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত ১ এপ্রিল রংপুর জেলার পীরগাছা থানায় একটি সাধারণ ডায়েরী (নং-১৬) লিপিবদ্ধ করে।
ব্যাপক খোঁজাখুঁজির পর ভিকটিমের বাবা জানতে পারে যে, ভিকটিমকে গাজীপুর জয়দেবপুর থানাধীন বাংলাবাজার এলাকায় নিয়ে আসার পর বিভিন্ন ভাবে শারিরীক নির্যাতন করে এবং কাউকে কিছু না জানানোর জন্য ভিতি প্রদর্শন করে। অপহরণের পর গত ২৮ মার্চ মোঃ আসাদুজ্জামান@রাজু(২১) মোবাইল ফোনে ভিকটিমের বাবার কাছে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করে। অন্যথায় তার মেয়েকে হত্যা করবে বলে জানায়।
এ ব্যাপারে ভিকটিমের পরিবার র‌্যাব-১ এর মেয়ের মুক্তির জন্য আইনগত সাহায্য কামনা করে। পরিবারের দেওয়া তথ্যমতের ভিত্তিতে র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, অপহরণকারী রংপুর আয়ূর্বেদীক মেডিসিন সেন্টারে চাকুরী করত। অপহৃত ভিকটিম ও ধৃত আসামীর মামার বাড়ি একই গ্রামে হওয়ায় সেখানে যাতায়াতের সুবাদে গত ২৭ মার্চ ভিকটিমকে মুক্তিপণের আশায় মিথ্যা প্রলোভন দেখিয়ে অপহরণ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫