Skip to content

সুন্দরবনের পশুর নদীতে কার্গোডুবি, নিখোঁজ ৩

বাংলাভূমি ডেস্ক ॥
ঝড়ের কবলে পড়ে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে সারবোঝাই একটি কার্গোডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও তিনজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার রাতে চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া এলাকায় পশুর নদীতে ‘এমডি হারদ্দা’ নামে ওই কার্গোটি ডুবে যায়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, হঠাৎ প্রচণ্ড ঝড়ে পূর্ব সুন্দরবনে চাঁদপাই রেঞ্জের পশুর নদীতে সারবোঝাই ‘এমডি হারদ্দা’ কার্গোটি ডুবে যায়।

এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও তিনজন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় ডুবুরিরা তাদের সন্ধানে নদীতে নেমেছেন বলে জানান ওই বন কর্মকর্তা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫