Skip to content

বিদেশি টিভি চ্যানেল : আইন মেনে ব্যবসা করতে হবে

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশে ডাউনলিংকে বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের বিষয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হলে বাংলাদেশের আইন মানতে হবে। আইন অনুযায়ী বাংলাদেশে বিদেশি কোনো টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করা যাবে না।

বুধবার (১০ এপ্রিল) সচিবালয়ে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ১ এপ্রিল থেকে বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার না করার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। তারপরও বিজ্ঞাপন প্রচার করায় পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। সে নোটিশের প্রাথমিক জবাব দিয়ে বিস্তারিত জানাতে তারা আরও ১৫ দিন সময় চেয়েছে। এটি মঞ্জুর করা হয়েছে।

তিনি বলেন, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি, বাংলাদেশে বিদেশি চ্যানেল বন্ধ করতেও চায় না। তবে আইন বাস্তবায়ন করতে চায়। দুটি ডিস্ট্রিবিউটর সংস্থা আইন ভঙ্গ করেছে, এর সঠিক ব্যাখ্যা না দিতে পারলে তাদের লাইসেন্স বাতিল বা ২ বছরের কারাদণ্ড বা আর্থিক দণ্ড হতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫