Skip to content

বলিউডে পাক-ভারত সম্পর্ক নিয়ে ছবি, যা বললেন অমিতাভ

বিনোদন ডেস্ক ॥
পাক-ভারত সম্পর্ক নিয়ে ছবি বানাতে চলেছেন বলিউডের অস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রুসেল পুকুট্টি।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে বিগবি অমিতাভ বচ্চনকে প্রস্তাব দিয়েছিলেন রুসেল।

আর সেই প্রস্তাবে মুখের ওপর না করে দিলেন অমিতাভ। কিন্তু এর আগে ছবিটির চিত্রনাট্য বিষয়ে বেশ আগ্রহ দেখিয়েছিলেন তিনি। কথাও প্রায় চূড়ান্তই ছিল। শুধু প্রহর গুনছিলেন এর পরিচালক।

শেষ মুহূর্তে এসে ছবিতে কাজ করবেন না বলে জানিয়ে দেন বলিউড শাহেনশাহ।

হঠাৎই মুখ ফিরিয়ে নেয়ার কারণও জানা গেল। ছবির কেন্দ্রীয় চরিত্রটি একজন পাকিস্তানির। যেখানে পাকিস্তানি সেই চরিত্রের মাধ্যমে ভারতে শান্তির বার্তা ছড়াবেন তিনি।

আর তাতেই আপত্তি অমিতাভের। ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে এমন চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন বিগবি।

তিনি জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারির পুলাওয়ামা ঘটনার পর একজন পাকিস্তানি নাগরিক হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াতে তিনি মোটেই রাজি নন। শেষবার ‘বদলা’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এর আগে আমির খানের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।

খুব শিগগির বিগবিকে ‘ব্রহ্মাস্ত্র’ নামের ছবিতে দেখা যাবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫