Skip to content

প্রেমিকের জন্য নগ্ন হয়ে পথে পথে ঘুরছে এই মেয়েটি

বিনোদন ডেস্ক ॥
হাতে একটা প্ল্যাকার্ড। অনাবৃত শরীর নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন স্প্যানিশ তরুণী লোরা। ভারতে ঘুরতে এসে সে তার জার্মান প্রেমিক রবার্টকে হারিয়ে ফেলেছে। অভিমানে নগ্ন হয়ে প্রেমিককে খুঁজতে রাস্তায় নেমেছেন লোরা। অবাক হবার মতোই বিষয়, কিন্তু এটা বাস্তবে নয় রাকেশ রঞ্জন কুমার পরিচালিত একটি সিনেমার দৃশ্য এটি।

ছবির কাহিনিতে দেখা যাবে, জার্মান যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে খবর। রবার্ট আদৌ জীবত রয়েছে কি-না সেটাও কেউ জানে না। থানা, পুলিশ, প্রশাসন সব তোলপাড় হচ্ছে।

এদিকে পাহাড়গঞ্জে নিজেদের রাজত্ব চালাচ্ছে জীতেন্দ্র তোমর ও মুন্নারা। তবে কি রবার্টের নিখোঁজ হওয়ার পিছনে তাদের হাত রয়েছে? যদিও রবার্টের খোঁজ না পেয়ে কোনোভাবেই ভারত ছাড়তে রাজি নন স্প্যানিশ তরুণী লোরা।

এদিকে প্রেমিকের খোঁজ করতে এসে একের পর এক দুর্নীতি সামনে আসে লোরার। শেষ পর্যন্ত লোরা কি তার রবার্টের খোঁজ পাবে? সেটা দেখা যাবে ‘পাহাড়গঞ্জ’ সিনেমায়।

শুক্রবারই মুক্তি পেয়েছে পরিচালক রাকেশ রঞ্জন কুমারের এই ছবিটি। ভারতীয় গণমাধ্যম বলছে, এতে দিল্লির পাহারগঞ্জ এলাকাকে খারাপভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ছবিটি নিয়ে এমন বিতর্ক। দর্শক ছবিটি দেখতে কেমন সাড়া দেয় এটাই এখন দেখার বিষয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫