Skip to content

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৬ সদস্য আটক

এম.আব্দুল লতিফ সিদ্দিকী
সিনিয়র রিপোর্টার ॥
গাজীপুরে আন্ত: জেলা ডাকাত দলের ছয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। গত শুক্রবার রাত সাড়ে ৯টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ন্যাশনাল পার্ক এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ন্যাশনাল পার্কের বিপরীতে গজারিয়াপাড়া এলাকায় র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে গজারী বনে অভিযান পরিচালনা করে। ডাকাতি করে পালানোর সময় তাদের ব্যবহৃত পিকআপের গতিরোধ করে ছয় ডাকাতকে আটক করা হয়। আটককৃতদের দেহতল্লাশী করে একটি চাপাতি, একটি ছোরা, তিনটি চাকু, তিন ভরি আট আনা চার রতি স্বর্ণ এবং তিনটি মোবাইল ফোন ও তাদের ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন ১৮-০৭৭৪ একটি নীল রংয়ের পিকআপ উদ্ধার করে।

আটককৃতরা হলো, জামালপুর জেলা সদর থানার পশ্চিম নাসিরপুর এলাকার মৃত লেদন মিয়ার পুত্র মো: শাহিন আলম (৪০) নুরুন্দী এলাকার মৃত নবাব আলীর পুত্র মো: জামাল উদ্দিন (৩৩) বকশিগঞ্জ থানার নামাপাড়া এলাকার মৃত নগর বেপারীর পুত্র মো: লাজু মিয়া @ উজ্জল (৩৮) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বেতাগোর এলাকার আ: হোসেনের পুত্র মো: রফিকুল ইসলাম (৩৫) একই থানার বলাশপুর এলাকার মো: হুসেন আলীর পুত্র মো: আব্দুল মান্নান (৩৫) ফুলপুর থানার মৃত মান্নানের পুত্র মো: আব্দুল লতিফ (৬০)।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে ন্যাশনাল পার্ক এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে সাধারণ পথচারী, বাসযাত্রী এবং মটর সাইকেল আরোহীদের মারধর এবং অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছে। এছাড়াও তাদের ডাকাতি কাজে বাধা দিলে সাধারণ পথচারীদেরকে হত্যা করে মালামাল লুট করারও অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃতদের গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫