Skip to content

কালীগঞ্জে দৈনিক বাংলাভূমি পত্রিকার ১ম বর্ষপূতি পালিত

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুরঃ বিপুল উৎসাহ উদ্দীপনায় কালীগঞ্জে দৈনিক বাংলাভূমি পত্রিকার ১ম বর্ষপূতি পালন করা হয়েছে। কালীগঞ্জ ব্যুরো অফিসের উদ্যোগে গত রোববার (১৪ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে পত্রিকার ১ম বর্ষপূতি পালিত হয়। কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইব্রাহীম খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া।
কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ। দৈনিক বাংলাভূমি পত্রিকার ১ম বর্ষপূর্তিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক আহাম্মদ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন বিজয় টিভির কালীগঞ্জ প্রতিনিধি মো. মনিরুল আলম, দৈনিক মানবজমিন পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহমান, দৈনিক বাংলাভূমি পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি বিল্লাল হোসেন, কালীগঞ্জ ব্যুরো প্রধান মো. আরিফ হোসেন, ব্যুরো স্টাফ মো. আজগর হোসেন পাঠান, মো. রতন মিয়া, সাংবাদিক মাহবুবুর রহমান মারুফ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫