Skip to content

‘৮ তলার শর্ট সার্কিট থেকে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ড’

বাংলাভূমি ডেস্ক ॥
এফআর টাওয়ারের ৮ তলায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ এনামুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে সাম্প্রতিক সময়ে দুর্যোগ নিয়ে করণীয় নির্ধারণ এবং দুর্যোগ মোকাবেলার পূর্ব প্রস্তুতি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ২৮ মার্চ দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফআর টাওয়ারে আগুন লাগে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ২৮ জন। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিকও আছেন। এ ছাড়া ১৩০ জন আহত হন।

এ ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘এফআর টাওয়ারের ঘটনায় দেখা গেছে, আট তলায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। আট, নয় ও ১০ তলা পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়। ১১ ও ১২ তলায় ধোঁয়ার কারণে হতাহতের ঘটনা ঘটে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘চকবাজারের চুড়িহাট্টা, বনানী এফআর টাওয়ার, গুলশানের ডিসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। হতাহতের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও আলোচনা হয়। এ ছাড়া এসব ঘটনায় আমাদের মন্ত্রণালয়ের পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ড প্রতিরোধের বিষয়ে প্রতিনিধিরা মতামত দিয়েছেন। অগ্নিপ্রতিরোধে প্রত্যেকটি ভবনের অনুমোদন দেয়ার আগে ফায়ার ফাইটিং ব্যবস্থা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন। পানি সরবরাহে বেশি পরিমাণে ওয়াটার হাইড্রেন্ট নির্মাণের জন্য ওয়াসার প্রতিনিধিকে বলা হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫