Skip to content

খুলনা থেকে অপহৃত ছাত্রী গাজীপুরে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি ॥
গাজীপুরঃ খুলনা জেলার পাইকগাছা হতে অপহৃত ভিকটিমকে গাজীপুর মহানগরের গজারিয়াপাড়া এলাকা থেকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।
মঙ্গলবার প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গাজীপুরের বাংলাবাজার গজারিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণকারী নেত্রকোনা জেলার বারহাট্রা দত্তগ্রাম এলাকার মোঃ রফিকুল ইসলামের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (২৬) কে গ্রেফতার ও অপহৃত ভিকটিমকে উদ্ধার করে।
আরো জানা যায়, গ্রেফতারকৃত দেলোয়ার ভিকটিমকে শারিরীক নির্যাতন এবং ভিকটিমের পিতা মোঃ হাফিজুর রহমানের মুক্তিপণ হিসেবে ২লাখ টাকা দাবি করে। অন্যথায় তার মেয়েকে হত্যা করবে বলে জানায়।
ভিকটিমের পিতা পাইকগাছা থানায় একটি সাধারন ডাইরী করেন, যাহার জিডি নং-৫৩০, তারিখ-১৫/০৪/২০১৯ ইং এবং ভিকটিমের কাকা র‌্যাব-১ এর নিকট ভাতিজীর জন্য আইনি সাহায্য কামনা করে। পরে র‌্যাব-১ এর নেতৃত্বে গাজীপুর বাংলাবাজার একটি দোকানে অবস্থান নিয়ে আসামীকে দেলোয়ার হোসেনকে করে এবং তার তথ্যমতে একটি বাসার রুম থেকে ভিকটিকে উদ্ধার করা হয়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন গার্মেন্টস কর্মী। অপহৃত ভিকটিম ও আসামীর বন্ধুর বাড়ি একই গ্রামে হওয়ায় মাঝে মাঝে সেখানে যাতায়াত করত। সেই সুবাদে অপহৃত ভিকটিম (১৫) কে মুক্তিপণের আশায় মিথ্যা প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫