Skip to content

কাপাসিয়া উপজেলা পরিষদে মুজিবনগর দিবস পালিত

তাওহীদ হোসেন
কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুরঃ কাপাসিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবসে র‌্যালি ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কাপাসিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিলিমা রায়হানের সভাপতিত্বে সভায় ঐতিহাসিক
মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনা করা হয়। আলোচকেরা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সামনে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরেন। আলোচনা করেন উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা শিক্ষা অফিসার মাহবুবুর রহমান। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলার সকল কর্মকর্তা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫