Skip to content

এবার বিয়ে করছেন লিটন

স্পোর্টস ডেস্ক ॥
‘ভয়াবহ’ নিউজিল্যান্ড সফর থেকে দেশে ফিরেই বিয়ে সেরে ফেলেছেন মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও সাব্বির রহমান। বিয়ে সম্পন্নের পর আগামীকাল শুক্রবার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হবে মুমিনুল হকের।

সতীর্থদের এই বিয়ের রেসে এবার শামিল হলেন লিটন কুমার দাস। গেল বুধবার হিন্দু ধর্মীয় রীতিতে আশীর্বাদ হয়েছে তার। বিয়ের আনুষ্ঠানিকতা সারা হবে বিশ্বকাপ থেকে ফেরার পর।

লিটনের আশীর্বাদ অনুষ্ঠান হয়েছে দিনাজপুরে। পাত্রী সেখানকারই বাসিন্দা। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আশীর্বাদের জন্য নিজ শহরের বাসায় থাকায় এদিন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান-আবাহনী ম্যাচে খেলতে পারেননি লিটন।

আশীর্বাদের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার সময় ডিপিএলের সুপার লিগ সূচি নির্ধারিত হয়নি। পরে ম্যাচ ও আশীর্বাদ একদিনে হয়ে গেলে নিজ এলাকায় চলে যান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫