Skip to content

সড়কে প্রাণ গেল দুই অভিনেত্রীর

বিনোদন ডেস্ক ॥
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভারতীয় দুই জনপ্রিয় অভিনেত্রী নিহত হয়েছেন। সিরিয়ালের শুটিং শেষ করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অনুসূয়া রেড্ডি ও ভার্গবি তেলেগু টেলিভিশন জগতের পরিচিত মুখ। শুটিং এর জন্য হায়দারাবাদ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, সিরিয়ালের শুটিং শেষ করে ভিকারাবাদ থেকে গাড়িতে হায়দারাবাদ যাচ্ছিলেন দু’জনে। চেভেল্লা আসার সময় ঘটে দুর্ঘটনাটি। বিপরীত দিক থেকে একটি ট্রাক দ্রুত গতিতে এসে তাদের গাড়ির দিকে ছুটে আসে। বিপদ বুঝে চালক গাড়িটি নিয়ে পাশ কাটানোর চেষ্টা করেন। কিন্তু একটি গাছে সজোরে ধাক্কা মারে।

গাড়িতে সেই সময় চারজন ছিল। অনুসূয়া ও ভার্গবির অতিরিক্তি রক্তক্ষরণের জেরে মৃত্যু হয়। অপর দুই ব্যক্তি চকরি ও বিনয় নামে দু’জনকে গুরুতর আহত অবস্থায় ওসমানিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। দুই প্রতিভাবান অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫