স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাংলাদেশ জলাভূমি ও পুকুর রক্ষা কমিটির অভিষেক অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, আল্লাহ আসমান জমিন এর পরেই পানি দিয়েছেন, আমাদের মাছ লাগবে, পুকুরও লাগবে, পুকুর শুধু খনন করেই শেষ নয় তা সুরক্ষা ও রাখতে হবে। পুকুর ও জলাভূমি বেদখল না হয় তা রক্ষা করার দায়িত্ব সকলের, কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর বিআইডিসি রোড সোনারতরী কমিউনিটি সেন্টারে সংগঠনের চেয়ারম্যান হাজী এড.আতাউর রহমান আকাশের সভাপতিত্বে ও মহাসচিব এম.এ ফরিদ এর সঞ্চালনায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন প্রধান আলোচক ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নিসচা গাজীপুর শাখার সভাপতি অধ্যাপক ডা. লোকমান হোসেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মহাসচিব অধ্যাপক ডাঃএকেএম ফজলুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান, গাজীপুর ইউনাইটেড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসাইন, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাহিম আখতার হোসনা প্রমুখ।
প্রধান অতিথি ড.দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ও লায়ন মোহাম্মদ গনি মিয়া বাবুল গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী মাহমুদা আক্তার নিপা, মম ও এ্যাডভোকেট জিয়ারত হোসেন প্রমুখ।
বাংলাদেশ জলাভূমি ও পুকুর রক্ষা কমিটির অভিষেক অনুষ্ঠান
আপডেট :April 18, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
