Skip to content

শাহরুখের কাছে পারিশ্রমিকের বোনাস চাইলেন অমিতাভ

বিনোদন ডেস্ক ॥
একজন বলিউডের শাহেনশাহ, আরেকজন বাদশা। দুজনের মধ্যে রসায়নটাও চমৎকার। ক্যারিয়ারের শুরু থেকেই অমিতাভ বচ্চনের স্নেহ ও সমর্থন পেয়ে আসছেন শাহরুখ খান। তাই পিতৃতূল্য অমিতাভের জন্য শ্রদ্ধার কোনো খামতি নেই

দুজনে বেশ কিছু ছবিতে অভিনয় করেও পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। এক্ষেত্রে বিশেষ করে উল্লেখ্য ‘কাভি খুশি কাভি গাম’। বাপ-বেটার চরিত্রে অভিনয় করে দুজনে তাক লাগিয়ে দিয়েছেন। বলিউডের ইতিহাসে সেরা দশটি চলচ্চিত্রের তালিকাতেও স্থান পেয়েছে এটি।

এবার তারা জুটি বেঁধে সফল হয়েছেন নতুন আঙ্গিকে। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিসের ব্যানারে নির্মিত ‘বদলা’ ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। অর্থাৎ, প্রযোজক শাহরুখের অভিনেতা অমিতাভ। বক্স অফিসে ‘বদলা’ ছবিটি বেশ ভালো ব্যবসা করেছে।

শোনা যাচ্ছে, এই ছবিটিই নাকি রেড চিলি এন্টারটেনমেন্টের সবচেয়ে বড় হিট। ছবি তৈরিতে খরচ হয়েছিল ২২ কোটি টাকা। আর বক্স অফিসে বদলা এখন পর্যন্ত ব্যবসা করেছে ৮৭ কোটিরও বেশি।

এই খবর পেয়ে কিং খান তো দারুণ খুশি। তবে আরও খুশি বিগ বি। তিনি আবার বলিউডের বাদশার কাছে বোনাসেরও আবেদন জানিয়েছেন। একটি ট্যুইটে অমিতাভ বচ্চন শাহরুখ খানের উদ্দেশে লিখেছেন, ‘কেউ ভালো কাজ করলে তাকে পুরস্কার দেওয়া হয় শুনেছিলাম। তা আমি যে বদলা ছবিতে ফাটিয়ে দিলাম আমার পুরস্কারটা কবে পাব?’

ট্যুইট পোস্ট হতে না হতেই পালটা উত্তর দিয়েছেন শাহরুখ। তিনি বিগ বি-কে ট্যুইট করে জানিয়েছেন, ‘স্যারজি আপনিই তো কামাল করেছেন, তাই পার্টি তো আপনাকেই দিতে হবে। আমি তো রোজ রাতে জলসার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করি কখন আপনি বাইরে বেরিয়ে আমায় নিমন্ত্রণ জানাবেন…’

টুইটারে দুই সুপারস্টারের এই মজার আলাপচারিতা বেশ উপভোগ করেছেন তাদের ভক্তরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫