Skip to content

শ্রীলঙ্কায় হামলা মারাত্মক হুমকি : জামায়াত

বাংলাভূমি ডেস্ক ॥
শ্রীলঙ্কায় হামলা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাক এস আলম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে বোমা হামলায় কমপক্ষে দুই শতাধিক লোক নিহত ও পাঁচ শতাধিক লোক আহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ। বোমা হামলার এ ঘটনা বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি। তিনি আশা প্রকাশ করেন শ্রীলঙ্কা সরকার এ ঘটনার নিরপেক্ষভাবে তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।

সেই সঙ্গে বোমা হামলায় যারা নিহত হয়েছেন তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জামায়াতের আমির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫