Skip to content

শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ফোন

বাংলাভূমি ডেস্ক ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন তিনি। এ সময় শ্রীলঙ্কায় বোমা হামলায় জায়ান চৌধুরী নিহতের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়, লোটে শেরিং ফোন করে শ্রীলঙ্কায় সম্প্রতি সন্ত্রাসী হামলায় শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরীসহ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং তার সাম্প্রতিক বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন।

গত রোববার (২১ এপ্রিল) শ্রীলঙ্কায় ইস্টার সানডে চার্চ ও হোটেলে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় ৩৫৯ জন নিহত হয়েছেন। ওই হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আত্মীয় জায়ান চৌধুরী নিহত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫