Skip to content

বেসরকারি কলেজ শিক্ষকদের ভিসির সাথে মতবিনিময়, স্মারক লিপি প্রদান

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স কোর্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষদের এমপিওভুক্তিসহ ছয় দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) সাথে মতবিনিময় ও স্মারক লিপি প্রদন করেছেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স- মাস্টার্স শিক্ষক ফোরামের আহবায়ক নেকবর হোসাইন ও সদস্য সচিব মো: মেহরাব আলীর নেতৃত্বে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করা হয়।

নেকবর হোসাইন জানান, ১৯৯৩ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে অনার্স -মাস্টার্স কোর্স অনুমোদিত হয়েছে। বর্তমানে সারা বাংলাদেশে ২০৩ টি বেসরকারি কলেজে ২৭ বছর প্রায় সাড়ে ৩হাজার জন নন এমপিও অনার্স-মাস্টার্স শিক্ষক শিক্ষাদান করে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় ও মাউশিতে অনেক বার স্মারকলিপি ও আবেদন করা হলেও তাদের এমপিওভুক্ত করা হচ্ছে না। যার ফলে কলেজগুলোতে অনার্স-মাস্টার্সে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আশ্বাসে বৃহস্পতিবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও এবং অনশন কর্মসূচী ১৫দিন স্থগিত করা হয়েছে। পরে ভিসির সঙ্গে ওইসব শিক্ষকদের এমপিও প্রদান, কলেজে শিক্ষার্থীর আসন ১০০-এর মধ্যে সীমিত রাখা, অনার্স-মাস্টার্স শিক্ষক দিয়ে শিক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন দাবিসহ ৬দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

সভায় প্রাণখোলা আলোচনার পর ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভূক্ত অনার্স মাস্টার্স কোর্সে নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিওতে অন্তর্ভুক্তির বিষয়ে কাজ করার আশ্বাস দিলে আন্দোলন কর্মসূচী ১৫দিন স্থগিত করা হয়েছে। ১৫দিনের মধ্যে ওই কার্যক্রম শুরু না হলে ভিসির পদত্যাগসহ বিভিন্ন কর্মসূচী দেয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মো: মনিরুজ্জামান মোড়ল, আহসান উল্লাহ বিপ্লব, মো. নুরুন্নবী, সাদিকুর রহমান সাদিক, সাইফুল ইসলাম, গাজী মোফাজ্জেল হোসেন, মাহমুদ হাসান, রাসেল, মাসুম বিল্লাহ প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫