কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে রসগোল্লা, চমচম, জিলাপি ও রস মালাইসহ হরেক রকমের মিষ্টি। মিষ্টির দোকানগুলোর মাঝে নোংরা পরিবেশ বিরাজ করছে। বাহারি রকমের মিষ্টির উপর মাছি বসে জীবাণু ছড়াচ্ছে। এসব মিষ্টি খেয়ে শিশু থেকে শুরু করে সাধারণ মানুষরা পেটের পীড়ায় ভুগছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার সরেজমিনে নাগরী ইউনিয়নসহ কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, অস¦াস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে রসগোল্লা, চমচম, জিলাপি, রসমালাইসহ বিভিন্ন ধরনের মিষ্টি। যেই সব পাত্রে মিষ্টি রাখা হয়, তা থাকে খোলামেলা। দোকানগুলো রাস্তার পাশে থাকায় প্রতিনিয়ত ধুলাবালি মিষ্টির পাত্রে পড়তে থাকে। এসব মিষ্টি খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। নোংরা ময়লা পানি পড়ে দোকানগুলোর পরিবেশ বিনষ্ট হচ্ছে। এর ফলে জনস্বাস্থ্য ব্যাপক হুমকির মুখে।
এলাকার সাধারণ মানুষের অভিযোগ, হাত না ধুয়ে দোকানের কর্মচারীরা অপরিস্কার, অস্বাস্থ্যকর পরিবেশে ও অপরিচ্ছন্ন নোংরা অবস্থায় দীর্ঘদিন ধরে নাগরী ইউনিয়নের নাগরী ও উলুখোলা বাজার, জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী, জাঙ্গালিয়া ও নরুন বাজার, জামালপুর ইউনিয়নের জামালপুর বাজার ও দোলানবাজার, বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর বাজার, ফুলদী বাজার ও নয়াবাজারসহ আশেপাশে বেশ কয়েকটি বাজারে মিষ্টির দোকানগুলোতে তৈরি হচ্ছে বাহারি মিষ্টি। প্রশাসনের কোনো ধরনের নজরদারি না থাকায় অতি মুনাফার আশায় যত্রতত্র বাজারসহ বিভিন্ন রাস্তার মোড়ে গড়ে উঠেছে খাবার হোটেল ও মিষ্টির দোকান। আর এসব দোকানগুলো বেশিভাগ সময় থাকে নোংরা ও অপরিচ্ছন্ন। মানুষ জেনে শুনে অপরিস্কার খাবার খেয়ে বিভিন্ন রোগে ভুগছে।
কালীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র বলেন, যেই সব খাবার ও মিষ্টির দোকানগুলোতে নোংরা পরিবেশ রয়েছে। খুব শিগগিরই সেই সব দোকানগুলোতে অভিযান চালানো হবে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ছাদেকুর রহমান আকন্দ জানান, অস্বাস্থ্যকর, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে তৈরি খাবার খেলে জনসাধারণ কলেরা, ডায়রিয়া, আমাশয়, লিভার ও কিডনি রোগসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।
এ থেকে প্রতিকার পাওয়ার জন্য ফুড কর্মকর্তাকে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিককে এ সংক্রান্ত বিষয়ে অবগত করলে তিনি বলেন, যেই সব খাবার হোটেল ও মিষ্টির দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করবে, অচিরেই বাজার মনিটরিং করে সেই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
কালীগঞ্জের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে হরেক রকম মিষ্টি
আপডেট :April 25, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
