Skip to content

কালীগঞ্জে চালকের অসাবধানতায় সহকারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালীগঞ্জে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস পরিবহনের বাসের চালক বিল্লাল হোসেনের অসাবধানতায় ওই বাসের সহকারী ফারুক হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।

রোববার সকালে টঙ্গী-কালীগঞ্জ সড়কের আড়িখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

একই ঘটনায় ওই গাড়ির এক নারী যাত্রী আহত হয়েছেন। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত ফারুক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগাড়ি গ্রামের মোহাম্মদ হোসেন খানের পুত্র। চালক লক্ষ্মীপুর সদর উপজেলার মিরাপুর গ্রামের মৃত আমিনুল্লাহর পুত্র।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২০৪৫৫) একটি গাড়ি টঙ্গী-কালীগঞ্জ সড়কের আড়িখোলা নামক স্থানে পৌঁছায়। এ সময় চালক তার দ্রুতগতির গাড়িটি সাইড করতে গেলে অসাবধানতাবশত রাস্তার পাশের মার্কেট ভবনের কোনায় লেগে ঘটনাস্থলে ওই গাড়ির হেলপারের মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়ি ও চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫