Skip to content

যুক্তরাষ্ট্রে গির্জার কাছে গোলাগুলি : হতাহত ৭

আন্তর্জাতিক ডেস্ক ॥
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের একটি গির্জার কাছে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছে।

রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক বন্দুকধারী গাড়ি থেকে নেমে এলোপাতাড়ি গুলি চালিয়েছে।

ওই গির্জার আশপাশের রাস্তা নিরাপত্তার জন্য বন্ধ করে রেখেছে পুলিশ। বাল্টিমোরের পারকিন্স স্কোয়ার ব্যাপটিস্ট চার্চ যেখানে অবস্থিত সেই একই ব্লকেই ওই ঘটনা ঘটেছে।

পুলিশের মুখপাত্র চাকিয়া ফেনয় জানিয়েছেন, কি কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় কমপক্ষে একজন নিহত হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫