Skip to content

অজয় নয় অক্ষয়কে ভালোবাসতেন কাজল!

বিনোদন ডেস্ক ॥
বিশাল বীরু দেবগন, যিনি অজয় দেবগন নামে সমধিক পরিচিত। ১৯৯৫ সালে গুন্ডারাজ চলচ্চিত্রে কাজ করার কাজলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যদিও সংবাদমাধ্যম তখন এ বিবাহকে নিয়ে অনেক সমলোচনার খবর বের হয়। কিন্তু বর্তমানে বলিউডের শ্রেষ্ঠ দম্পতির মধ্যে তারা অন্যতম।

কিন্তু কাজলের জীবনে অজয় আসার আগে নাকি অক্ষয়ের প্রতি তার ভালোবাসা ছিল। অক্ষয় রীতিমতো ক্রাশ ছিলেন কাজলের। এতদিন পরে সে কথা প্রকাশ্যে আনলেন কাজলের ঘনিষ্ঠ বন্ধু করণ জোহর।

সম্প্রতি কপিল শর্মার শোতে অতিথি হিসেবে গিয়েছিলেন কাজল ও করণ। সেখানে তিনি বলেন, ১৯৯১-এ মুক্তি পাওয়া ঋষি কাপুর অভিনীত ‘হেনা’র প্রিমিয়ার পার্টিতে অক্ষয়ের মাধ্যমেই কাজলের সঙ্গে কথা হয় তার।

করণ বলেন, ‘হেনার প্রিমিয়ার পার্টিতে সারাক্ষণ অক্ষয়কে খুঁজে গিয়েছিলেন কাজল। অক্ষয় সে সময় ওর ক্রাশ ছিলেন। অক্ষয়ের মাধ্যমেই ওর সঙ্গে আমার আলাপ। আমিও কাজলের সঙ্গে জুড়ে গিয়েছিলাম। কিন্তু সেই পার্টিতে অক্ষয়কে আর খুঁজে পাননি কাজল। বরং বন্ধু হিসেবে আমি আর কাজল একে অপরকে খুঁজে পেয়েছিলাম।’

যদিও অক্ষয়কে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কাজল। শোতে করণের কথা শুনে শুধু হেসেছেন। বলিউড মহলের একটা বড় অংশের মতে, তিনি যে অজয়ের প্রতি কমিটেড, তাই যেন বুঝিয়ে দিতে চেয়েছেন কাজল।

সূত্র : আনন্দবাজার

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫