Skip to content

বসিলায় ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে ২-৩ জন নিহত: র‌্যাব

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ঘিরে রাখা সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণে দুই থেকে তিনজন ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করছে র‌্যাব।

সোমবার সকাল ১০টার দিকে বাড়িটির ভেতর র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড প্রবেশ করে। টিনশেডের বাড়িটি থেকে বিস্ফোরণের হালকা ধোঁয়া বেরোচ্ছে। ভেতরে অবিস্ফোরিত বোমা আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, বাড়িটির ভেতর দুই-তিনজন ‘জঙ্গি’ নিহত হয়েছেন বলে ধারণা করছি। বিস্ফোরণের শব্দ পাওয়ার পর পর বাড়িটি ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করছে র‌্যাব।

তিনি বলেন, বোমা নিষ্ক্রিয়করণ দল জায়গাটিতে তল্লাশি চালাচ্ছে। আরও কিছু অবিস্ফোরিত আইইডি থাকার আশঙ্কা রয়েছে।

রোববার দিনগত রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব। বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

বসিলার মেট্রো হাউজিং এলাকায় বাড়িটি অবস্থিত। মেট্রো হাউজিংয়ের দক্ষিণ-পূর্ব কোনার শেষ প্রান্তে এর অবস্থান। এটি একটি এক তলা টিনশেড ভবন। চারটি কক্ষ রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫