বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি ॥
নরসিংদীর পলাশ উপজেলা ইমারত নির্মাণ কমিটির উদ্যোগে বুধবার রাতে ঘোড়াশাল পৌর শহরের ঘোড়া চত্তরের আইডিয়াল হোটেল এন্ড রেস্টুরেন্টে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জমির আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
বিশেষ অতিথি ঘোড়াশাল শহর আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, সাধারণ সম্পাদক ও পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.এম শফি, ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন বলেন, এই সরকার শ্রমিক বান্ধব সরকার। এই সরকার শ্রমিকের ন্যায্য মজুরী দিতে অঙ্গীকারবদ্ধ। এই সরকারের আমলে কোন শ্রমিক আন্দোলন করে গুলি খেয়ে মরেনি। বিগত দিনগুলোতে বাংলাদেশে অনেক শ্রমিক আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে মারা গেছেন। আওয়ামীলীগ সরকার শ্রমিকের পক্ষে আছে ও থাকবে বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক শরীফ বলেন, যে শ্রমিকরা সারাদিন তাদের ঘাম জড়িয়ে বিভিন্ন ভাবে সংসার চালায় সেই শ্রমিক ভাইদের জন্য আমরা যারা নেতৃবৃন্দ আছি মহান মে দিবসের প্রথম দিনে শপথ করি আমরা শ্রমিকদের কল্যানে ও তাদের স্বার্থে আমরা কাজ করবো। শ্রমিকরা যেনো ঘাম শুকানোর আগেই মজুরী পায় সেই লক্ষে আমরা কাজ করবো। তিনি ইমারত শ্রমিকদের ধন্যবাদ জানিয়ে আরো বলেন, আগামী দিন গুলোতে দুঃসময়ে ও সুসময়ে পাশে থাকবো।
আলোচনা সভা শেষে শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করেন পলাশ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক কমিটি।
