স্টাফ রিপোর্টার ॥
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরে বুধবার মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ও মহানগরীর বিভিন্ন শ্রমিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, শ্রমিক গণ জমায়েত, বর্ণাঢ্য র্যালি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকালে জাতীয় শ্রমিকলীগ গাজীপুর মহানগর শাখার আহবায়ক আব্দুল মজিদ বিএসসির নেতৃত্বে চান্দনা চৌরাস্তায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় কমিউনিটি সেন্টারে মহানগর শ্রমিক লীগের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি। মহানগর শ্রমিক লীগের আহবায়ক আব্দুল মজিদ বিএসসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কবির আহম্মেদ মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, আফজাল হোসেন সরকার রিপন, এসএম মোকছেদ আলম, ইব্রাহিম খলিল, মজিবুর রহমান, আঃ জলিল প্রমুখ।
জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দিদারে আলম মো: মাকসুদ চৌধুরী, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, মুক্তিযোদ্ধা মহর আলী, শ্রমিক লীগ নেতা ইব্রাহিম খলিল, মতিউর রহমান, ফুল মিয়া প্রমুখ। এছাড়া গাজীপুর মহানগর ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল, মহানগর ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাজেদুর রহমান সেলিম প্রমুখ।
মহান মে দিবসে গাজীপুরে বিভিন্ন কর্মসূচি পালন
আপডেট :May 2, 2019
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
