Skip to content

চান্দনা চৌরাস্তায় ৭ ডাকাত গ্রেফতার

প্রেসবিজ্ঞপ্তি ॥
গাজীপুর মহানগর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৭ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১।

গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দনা চৌরাস্তা রহমান শপিং মহলের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর মহানগর বাসন চান্দনা এলাকার মো: মতিউর রহমানের পুত্র মো: আরমান বাবু (২০), গাজীপুর সদর চা বাগান এলাকার মৃত হুরমুজ আলীর পুত্র মো: ইদুল হোসেন (১৯), মো: রিফাত হোসেন (১৮), মহানগর সামান্তপুর তরতপাড়া এলাকার মো: আনোয়ার হোসেনের পুত্র মো: রিয়াজ হোসেন (১৮), ময়মনসিংহ জেলা সদর সুতিয়াখালী এবং গাজীপুর সদর সাধুপাড়া এলাকার ভাড়াটিয়া মো: সেলিমের পুত্র মো: আব্দুল আলী ইশান (১৮), ঠাকুরগাওঁ জেলা রাণী সংকর প্রাগ্যপুর ও গাজীপুর সদর বউবাজার এলাকার ভাড়াটিয়া মো: রশিদ মিয়ার পুত্র মো: তারিফ হোসেন (২০), টাঙ্গাইল ভূয়াপুর শানেক বয়ড়া ও গাজীপুর বাসন এলাকার ভাড়াটিয়া গোলাম মোস্তফার পুত্র মো: সোহেল রানা (২৬)। আটকের সময় তাদের দখল থেকে ১টি রাম-দা, ২ টি চাপাতি, ১ টি ছুরি, ৩ টি চাকু, নগদ ৩ শত টাকা এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫