Skip to content

এসএসসি পাস করলেন চিত্রনায়িকা পূজা

বিনোদন ডেস্ক ॥
ঢাকাই ছবির হালের অভিনেত্রী পূজা চেরি। ‘নূরজাহান’, ‘পোড়ামন-২’, ‘দহন’ ছবিগুলোতে অভিনয় করে ঢাকাই সিনেমায় বেশ প্রশংসা কুড়িয়েছেন। এই বছরের সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। সোমবার দুপুরে পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। নায়িকা জানালেন কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

ঢাকা বোর্ডের অধীনে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার একটি স্কুল থেকে এবার পূজা চেরী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্কুলের নাম জানাতে চাননি পূজা। তবে জানালেন, জিপিএ ৪.৩৩ পেয়েছেন তিনি।

পূজা বলেন, স্কুলের নামটা না বলি। বাণিজ্য বিভাগ থেকে ‘এ গ্রেডে’ উত্তীর্ণ হয়েছি আমি, জিপিএ পেয়েছি ৪.৩৩। এই রেজাল্টে খুব খুশি হয়েছি আমি। আমার পরীক্ষার ফলাফলে পরিবারের সবাই খুশি। এখন ইচ্ছে ভালো একটা কলেজে পড়ার। রেজাল্ট অনুযায়ী কলেজ সিলেকশন আসবে, সেখান থেকে পছন্দ করতে হবে। তারপরও চেষ্টা থাকবে ভালো কলেজ থেকে এইচএসসি দেয়া।

মধ্যবিত্ত পরিবারের মেয়ে পূজা। বাবা ব্যবসায়ী ও মা গৃহিনী। শিশুশিল্পী হয়ে চলচ্চিত্রে এসেছিলেন। বিজ্ঞাপনে নজর কাড়েন। এরপর জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নূর জাহান, পোড়ামন ২, দহন এসব ছবির মাধ্যমে পূজা ব্যাপকভাবে আলোচনায় আসেন।

পূজা বললেন, ‘বাবা-মা চেয়েছেন, আমি যেন পড়াশোনায় ফাঁকি না দিই। এখনো পর্যন্ত তাদের আমাকে নিয়ে কোনো অভিযোগ নেই। আসলে অভিনয়ের পাশাপাশি গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট করতে চাই। সেই প্রচেষ্টায় কোনো ফাঁক রাখতে চাই না।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫