Skip to content

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত এবং চারজন আহত হয়েছেন।

নিহত আজিম ভূঁইয়া কালীগঞ্জ উপজেলার বান্দাখোলা এলাকার সাত্তার ভূঁইয়ার পুত্র।
মাওনা হাইওয়ে থানার এসআই সুজন কুমার পন্ডিত জানান, সোমবার সকাল ৭টার দিকে এমসি বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় আজিম ভূঁইয়া ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, পৌনে একটার দিকে চান্দনা থেকে ময়মনসিংহগামী খোয়া বোঝাই একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইপসা গেইট এলাকায় গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়ক বিভাজকে লেগে ট্রাকটি উল্টে যায়। ফলে ট্রাকের চালক হেলপার সহ ৪ জন গুরুতর আহত হন। আহতদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫