Skip to content

সুবীর নন্দীর মৃত্যুতে সাবেক রাষ্ট্রপতি এরশাদের শোক

বাংলাভূমি ডেস্ক ॥
বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

একুশে পদকপ্রাপ্ত সুবীর নন্দীর আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এরশাদ।

মঙ্গলবার এক শোকবার্তায় এরশাদ বলেন, সুবীর নন্দী ছিলেন বাঙালিদের ভালোবাসার গানের পাখি। আধুনিক বাংলা গানে সুবীর নন্দী যা দিয়েছেন তা অসাধারণ। অসংখ্য হৃদয়স্পর্শী গানে কণ্ঠ দিয়ে তিনি কোটি মানুষের অন্তর জয় করেছিলেন। সুবীর নন্দীর মৃত্যুতে বাংলা সংগীতের যে ক্ষতি হলো তা সহসাই পূরণ হবার নয়। শুদ্ধ সংগীতে অসীম কীর্তি রাখায় অমর হয়ে থাকবেন সুবীর নন্দী। সুবীর নন্দীর তুলনা, শুধুই সুবীর নন্দী।

এ ছাড়া বরেণ্য এ সংগীতশিল্পীর মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এবং পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫