Skip to content

টঙ্গীতে ‘কুখ্যাত’ সন্ত্রাসী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীর কুখ্যাত সন্ত্রাসী ইসমাইল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজীসহ একাধিক মামলার রয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে স্থানীয় আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, জোড়া খুনের মামলায় দীর্ঘদিন জেলে থাকার পর ইসমাইল জামিনে মুক্তি পেয়ে সম্প্রতি কয়েকজনকে কুপিয়ে আহত এবং পুনরায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। সে এলাকায় চাঁদাবাজী ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে জনজীবন অতিষ্ঠ করে তোলে।

তার সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে সম্প্রতি এলাকাবাসী গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেনের কাছে অভিযোগ দাখিল করেন। এরপরই পুলিশ তাকে ধরতে হন্যে হয়ে খুঁজতে থাকে। পরে বুধবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে স্বস্তি ফিরে এসেছে।

ওসি আরো জানান, ইসমাইলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ইতোপূর্বে তাকে এসব মামলায় কয়েকবার গ্রেফতার করা হলেও জামিনে ছাড়া পেয়ে পুনরায় এলাকায় সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হয় সে। তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র পাওয়া গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫