Skip to content

মালয়েশিয়ার জনপ্রিয় নাট্য পরিচালকের ইসলাম গ্রহণ

মালয়েশিয়ার জনপ্রিয় নাট্যকার ও প্রযোজক মাইকেল অ্যাং হাই সুই। এক বছর আগে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তবে মানুষ যেন বিভ্রান্ত না হয় সে জন্য তিনি মসজিদে নামাজ আদায় করতে যাননি। আর সে কারণে ইসলাম গ্রহণের এক বছর পর তিনি নিজের এ বিষয়টি মানুষের কাছে প্রকাশ করেন।ইসলাম গ্রহন করলেও তিনি নাম পরিবর্তন করেননি। এখনো তার পুরতন নাম ধারণ করে আছেন।

গত বছর রোজা পালন করেছিলেন মাইকেল অ্যাং। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইসলাম গ্রহণের বিষয়টি ভাইরাল হয়েছিল।ইসলাম গ্রহণ প্রসঙ্গে মাইকেল অ্যাং ইন্সটাগ্রামে বলেন, আমি ইসলামে প্রবেশকারী নতুন শিশু। আমি যদি ইসলামে কোনো ভুল

করি, তবে আমাকে সংশোধন করে দিন। আমার জন্য দোয়া করুন আমি যাতে ভালোভাবে নিজেকে পরিবর্তন করতে পারি। আমার ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রাখায় আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।তিনি আরও বলেন, আমার ইসলাম গ্রহণ ছিল একটা গুরুত্বপূর্ণ

বিষয়। বিশেষ করে আমার সঙ্গে (আল্লাহর) সৃষ্টিকর্তার এবং আমার প্রিয়জনদের। আলহামদুলিল্লাহ! সব প্রশংসা আল্লাহর জন্য, আমি এখন মালয়েশিয়ার সবাইকে আমার ইসলাম গ্রহণের বিষয়টি জানাতে প্রস্তুত। আমি এক বছর আগেই ইসলাম গ্রহণ করেছি।মাইকেল অ্যাং

নিয়মিত ধর্মীয় শিক্ষকের কাছে ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয় শিখছেন এবং জুমার নামাজ পড়তে শুরু করেছেন।মাইকেল অ্যাং-এর ইসলাম গ্রহণে অনেক অভিনেতা এবং গায়ক তাকে অভিনন্দন জানান। এদের মধ্যে ফাত্তাহ আমিন, আলিফ সাত্তার, আরিল জাফর, সাহারুল রিজওয়ান, খাই বাহার, শুকরি ইয়াহইয়া, ফিজো ওমর ও ইজ্জু ইসলাম প্রমুখ রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫