Skip to content

প্রেমিকের সঙ্গে পালিয়ে যাবার টাকার অভাবে স্বর্ণের নাকফুলের জন্য বোনকে হত্যা

নাটোরের সিংড়ায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাবার টাকার অভাবে মাত্র দুই আনা স্বর্ণের নাকফুলের জন্য নিজের মামাতো বোনকে হত্যা করেছে প্রেমিকা সুরজিনা খাতুন (১৯)। এ ঘটনায় সুরজিনাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। জুঁইকে পানিতে ডুবিয়ে

হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়া উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেফতার সুরজিনা খাতুন একই গ্রামের মজিবর রহমানের মেয়ে। পুলিশ তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা হাজতে

পাঠিয়েছে।জুঁই উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের রামনগর গ্রামের হারেজ আলীর মেয়ে। সে পাচুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়তো।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রামনগর গ্রামে প্রতিবেশী এবং সম্পর্কে

মামাত বোন জুঁইকে ভূলিয়ে বাকাই বিলে গোবর কুড়াতে নিয়ে যায় সারজিনা। দুপুরে জুঁইয়ের বাবা হারেজ স্ত্রীর কাছে জানতে চায় মেয়ে কোথায়? এসময় তিনি (স্ত্রী) জানায়, সে সারজিনার সঙ্গে বের হয়েছে। জুঁইয়ের মা সারজিনার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন তারা কেউ বাড়িতে ফিরেনি। পরে তারা বিভিন্নস্থানে খোঁজ করতে থাকেন। এসময় খবর পান সারজিনাকে ভ্যানে করে একা চলে যেতে দেখেছে

স্থানীয়রা। পরে জুঁইয়ের বাবাসহ প্রতিবেশীরা বিলে জুঁইকে খুঁজতে গিয়ে তার মরদেহ পান স্বজনরা। এদিকে ঘটনা জানাজানি হলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে যাওয়ার পথে সুরজিনাকে আটক করে জনতা।মামলার তদন্তকারী অফিসার এসআই পলাশ জানান, মরদেহ উদ্ধার করে নাটোর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে সুরজিনা। এতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাবার অর্থের কারণে হত্যার কথা স্বীকার করেছে। আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হবে। তবে মামলার স্বার্থে প্রেমিকের পরিচয় প্রকাশ করতে চায়নি পুলিশ।সিংড়া থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫