Skip to content

অতি শিগ্রই বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে,বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন,সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে । রাজনীতিতে এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়ার তিন যুগপূর্তি উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভায় তিনি একথা বলেন। ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার এ অনুষ্ঠান আয়োজক। মিথ্যা মামলায় বেগম

খালেদা জিয়াকে এক বছর পাঁচ মাস কারাগারে রাখা হয়েছে উল্লেখ করে বুলূ বলেন, ইনশাল্লাহ তিনি অচিরেই মুক্ত হয়ে আসবেন। আজ বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, বিএনপি ভেঙে যাবে- বিএনপি নেতাদের নিয়ে অনেক কথা বার্তা শোনা যাচ্ছে। তিনি বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি বিএনপি এখন অতীতের চেয়ে আরও ঐক্যবদ্ধ আছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে

বিএনপি আগের চেয়ে অনেক সুদৃঢ়। এই সুদৃঢ় বিএনপি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এগিয়ে যাবে এবং ইনশাল্লাহ বাংলাদেশে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। দেশের স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়া সরকারের অবদান তুলে ধরে বুলু বলেন, তিনি (বেগম

খালেদা জিয়া) এই দেশের রাজনীতিতে আমুল পরিবর্তন এনেছেন। রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে ফিরিয়ে এনে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছেন। বিনা বেতনে নারী শিক্ষা, প্রাতমিক বিদ্যালয়ে উপ-বৃত্তি চালু ও বিনামূল্যে বই

দিয়েছেন। এরশাদ আমলে ঋণে জর্জরিত কৃষকদের ঋণ মওকুফ করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করেছেন তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া যেদিন রাজনীতিতে এসেছেন সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি তার সঙ্গে আছি। আশা করি আমৃত্যু ওনার সঙ্গে থাকব। উনি যতদিন বেঁচে থাকবেন, আমি যদি বেঁচে থাকি ওনার সঙ্গেই থাকব।ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টারের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে ও ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. আব্দুস সাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যা অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স,সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জয়যাত্রার সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫