Skip to content

ফের বিয়ে নিয়ে স্ট্যাটাস ভাইরাল মেহজাবীনের

ছোটপর্দার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকে অভিনয়ে করে কোটি দর্শককে কাঁদিয়েছেন তিনি।সম্প্রতি সেরা টিভি অভিনেত্রী হিসেবে পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। আসছে ঈদকে সামনে রেখে এখন কাজ নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন। এরইমধ্যে গত শুক্রবার একটি ওভিসির কাজ শেষ করলেন তিনি।বড় ছেলে নাটকে অভিনয়ের

মাধ্যমে তুমুল আলোচনায় ছিলেন মেহজাবিন। এরপর আবারও আলোচনায় এলেন জনপ্রিয় তারকা অভিনেত্রী। সম্প্রতি ফেসবুকে বিয়ের এক স্ট্যাটাস লিখে সেই আলোচনার জন্ম দিয়েছেন তিনি। মেহজাবীনের এই স্ট্যাটাসের পর লাইক পড়েছে ৩২ হাজার। সেখানে মন্তব্য

করেছেন প্রায় ৩ হাজারের মত।মেহজাবীনের ফেসবুক স্ট্যাটাসটি হলো, ‘কাবিন হিসেবে আমি তোমাকেই চাই, যদি কখনো বিচ্ছেদের কথা আসেও তাহলে কাবিন হিসেবে যেন আমি তোমাকেই পাই।’তার স্ট্যাটাসটি এখন ভাইরাল হয়ে গেছে। অনেকে মনে করছেন, অচিরেই মেহজাবীন বিয়ে করছেন। এ নিয়ে স্ট্যাটাসের নিচে অনেকে নানা মন্তব্য করেছেন।

এই নিয়ে মেহজাবীন বলেন, বিয়ে করা নিয়ে এই স্ট্যাটাস নয়। ‘কাবিন হিসাবে আমি তোমাকে চাই’ ফেসবুকে এই লেখাটা আমার একটি নাটকের সংলাপ। প্রতিদিন আমাকে নিত্য নতুন চিত্রনাট্য পড়তে হয়। এগুলো মধ্যে দু-একটা সংলাপ আমার ভালো লাগে। তখন

ফেসবুকে শেয়ার করি। আর সবাই মনে করে আমি প্রেম করছি।তিনি আরও বলেন, ডায়ালগটি ভালো লেগেছে, তাই ফেসবুকে দিয়েছি। এটি ঈদের একটি নাটকের। নাটকটির নাম শেষটা সুন্দর। রাজিব হাসানের লেখায় ‘তোমাকে চাই’ নাটকটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে মেহজাবীনের সহশিল্পী আফরান নিশো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫