Skip to content

মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে চলি, মমতাকে হুশিয়ারি মোদির

বাংলাভূমি ডেস্ক ॥
কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে মমতার হুশিয়ারির কঠিন জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবারের সুলতানপুরে একটি সভায় মোদি বলেন, তৃণমূলের হামলা থেকে ইঞ্চিতে ইঞ্চিতে অমিত শাহকে বাঁচিয়েছেন বিজেপিকর্মীরা।

মমতাকে হুশিয়ারি করে মোদি বলেন, কান খুলে শুনে রাখুন দিদি, তোমার ঘরে এসে বলছি- গোলা, গালি ও অত্যাচারের মধ্যেই মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে চলি আমি। প্রতিশোধ নয়, বাংলা থেকে পরিবর্তনের ইঙ্গিত আসছে।

পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে বলে অভিযোগ করে মোদি বলেন, বাংলায় একমাত্র মানবপাচারকারী ও অনুপ্রবেশকারীরাই স্বাধীনভাবে বিচরণ করতে পারে। তাদের সঙ্গে রয়েছে দিদির তোলাবাজি ও সিন্ডিকেটের সঙ্গে যুক্ত লোকেরা। গো পাচারকারী, মানবপাচারকারী ও অনুপ্রবেশকারীদের জন্য বাংলা মুক্তাঞ্চলে পরিণত হয়েছে।

প্রসঙ্গত মঙ্গলবার ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহের রোড শো থেকে বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙেন বিজেপিকর্মীরা। এ নিয়ে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে রাজ্যটিতে।

এ ঘটনায় বিজেপিকে চরম হুশিয়ারি করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে। আমরা এটি ছেড়ে দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব, শুনে রাখো বিজেপি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫