Skip to content

নায়িকা জলির বিয়ে, হয়ে গেলো আংটি বদল

বিনোদন ডেস্ক ॥
ঢাকাই সিনেমা পাড়ায় চিত্রনায়িকা ফাল্গুনি রহমান জলির বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিলো। পরে জানা গেলো আসল খবর গুঞ্জন না, সত্যি সত্যিই বিয়ে করতে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় পাত্র আরাফাতের সঙ্গে আংটি বদল সম্পন্ন হয়েছে তার।

আংটি বদল হওয়ার পর হবু বরের সঙ্গে ফেসবুকে ছবি পোস্ট করেন জলি। ছবিতে নায়িকার আঙুলে নতুন আটিং দেখা গেছে। ছবির ক্যাপশনে গট ম্যারিড লেখা ছিলো। অনেকেই ধরে নিয়েছিলেন বিয়ে হয়ে গেছে জলির।

এ বিষয়ে জলি বলেন, ‘আমাদের নিকেতনের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে আংটি বদলের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল। বিয়ের তারিখ এখনো ঠিক হয়ানি। ঠিক হলে তবেই জানাতে পারবো। ফেসবুক আমি তেমন বুঝি না, যার কারণে ভুলভ্রান্তি হয়েছে। ’

জলি জানান, পাত্র আরাফাত রহমান কিশোরগঞ্জের ভৈরবে। রাজধানীর ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে (ইউল্যাব) ব্যাচেলর পড়ছেন পাশাপাশি বাবার ব্যবসা দেখাশোনা করছেন। পাঁচ বছরের প্রণয় থেকে পরিণয়ের দিকে গাড়াচ্ছে সম্পর্ক।

জলির অভিষেক হয় জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র অঙ্গার ছবিতে অভিনয়ের মাধ্যমে রূপালি পর্দায় জলির অভিষেক ঘটে। বর্তমানে নিরবের বিপরীতে ‘অফিসার রিটার্ন্স’ ও ‘ডেঞ্জার জোন’ চলচ্চিত্র দু’টি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫