Skip to content

এস-৪০০ ও এফ-৩৫ দু’টি পেতে শর্ত রক্ষায় মরিয়া তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক ॥
তুরস্ক এস-৪০০ বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও এফ-৩৫ যুদ্ধবিমান পেতে দায়িত্বশীলতার সঙ্গে প্রতিশ্রুতি পালনের চেষ্টা করছে বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার।

শুক্রবার পশ্চিম মালাতিয়া প্রদেশে বিমানঘাঁটি সফরে গিয়ে তিনি এসব কথা বলেন। ওই ঘাঁটিতে এফ-৩৫ যুদ্ধবিমান রাখার পরিকল্পনা রয়েছে তুরস্কের।

তিনি বলেন, এস-৪০০ এবং এফ-৩৫ উভয় বিষয়ে আমরা নিজেদের শর্ত পরিপূর্ণ করার চেষ্টা করছি। যাইহোক, আমাদের প্রতিশ্রুতি এবং দায়িত্বশীলতা নিখুঁতভাবে পালন করছি।

আকার বলেন, আমরা এই এলাকায় এফ-৩৫ যুদ্ধবিমানের কার্যক্রম পরিচালনা করব। এ সময় তিনি ওই বিমানের কিছু যন্ত্রাংশ তুরস্ক তৈরি করছে বলে জানান।

তুরস্ক যখন রাশিয়া থেকে এস-৪০০ আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে, তখন যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছেছে। এটি ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্র তুরস্ককে পরামর্শ দিয়েছিল এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার চেয়ে তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে।

তবে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক। আঙ্কারা বলেছে, প্রযুক্তি হস্তান্তরসহ রাশিয়ার প্রস্তাবটি ভালো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫