Skip to content

ট্রাকের নিচে হেলমেটসহ পিষ্ট মোটরসাইকেল আরোহী

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর আসাদগেট এলাকায় আড়ং শোরুমের সামনের সড়কে রোববার রাত ১২টার পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল আরোহীর।নিহত মোটর সাইকেল আরোহীর নাম শহীদুল ইসলাম সাগর।

পুলিশ জানিয়েছে, ওই মোটরসাইকেল আরোহীর মাথায় হেলমেট ছিল। ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিয়েছে না কি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এটি এখনও নিশ্চিত নয়। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করে থানায় রাখা হয়েছে।

ঘটনাস্থল থেকে শহীদুলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এনেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক জামান।

তিনি বলেন, নিহতের স্ত্রী তার পরিচয় নিশ্চিত করেছেন। কল্যাণপুরে স্ত্রীকে নিয়ে থাকতেন শহীদুল। তাদের কোনো সন্তান নেই। গ্রামের বাড়ি বগুড়ার শেরপুরে। শহীদুল একটি রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের অধীনে মোটরসাইকেল চালাতেন বলে আমরা নিশ্চিত হয়েছি। দুর্ঘটনার সময় মোটরসাইকেলে সে একাই ছিল।

সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সকালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান এসআই তারেক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫