Skip to content

সংরক্ষিত নারী আসনে বিএনপির টিকিট পেলেন রুমিন ফারহানা

বাংলাভূমি ডেস্ক ॥
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেন তিনি। তার মনোনয়নপত্রটি গ্রহণ করেন রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্মসচিব আবুল কাসেম।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংরক্ষিত এ নারী আসনে মনোনয়ন ফরম জমা দেয়ার শেষদিন আজ সোমবার। এর আগে একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। কিন্তু সেখানে মনোনয়ন দেয়া হয় উকিল আব্দুস সাত্তারকে। অবশেষে সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষ থেকে টিকিটটা তিনিই পেলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি সংরক্ষিত নারী আসন পাবে একটি। তবে দলটির এমপিরা শপথ নিতে দেরি করায় সংরক্ষিত আসনটিও শূন্য ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া গত এপ্রিলে দলটির পাঁচনেতা সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

সূত্র জানায়, সংরক্ষিত আসনে রুমিন ফারহানা ছাড়াও আলোচনায় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়। কিন্তু এদের কাউকেই মনোনয়ন দেয়নি দলটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫