Skip to content

বিমানের হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু

বাংলাভূমি ডেস্ক ॥
হজ ফ্লাইটের টিকিট আজ (সোমবার) থেকে বিক্রি শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টিকিট বিক্রি কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মুখপাত্র শাকিল মেরাজ।

তিনি জানান, এ বছর হজে যাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে বিমান।

জানা গেছে, ৩২ দিনে ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউল ফ্লাইট পরিচালনা করবে বিমান। প্রি-হজ ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট। এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দা ৩টি, চট্টগ্রাম থেকে মদিনা ৭টি ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় নিয়ে যাবে হজ যাত্রীদের।

হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। ফিরতি হজ ফ্লাইট ১৭ আগস্ট থেকে শুরু হয় শেষ হবে ১৪ সেপ্টেম্বর।

এ বছরই প্রথম ঢাকায় ইমিগ্রেশন করা হবে হজযাত্রীদের। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াতে হবে না তাদের। তবে এ কারণে ফ্লাইটের একদিন আগেই হজযাত্রীদের তথ্য সৌদি আরবে পাঠাতে হবে। ওই সময়ের পর ফ্লাইটে নতুন করে যাত্রী নেয়া যাবে না। এ কারণে হজ এজেন্ট ও যাত্রীরা তাদের ফ্লাইট ডিপার্চারের ২৪ ঘণ্টা আগেই যাত্রার বিষয়টি আবশ্যিকভাবে নিশ্চিত করতে হবে। নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত স্লট দেবে না সৌদি সরকার। জটিলতা এড়াতে এ বছর কোনও যাত্রী হজ ফ্লাইটের যাত্রা বাতিল করলে বা সময় পরিবর্তন করলে জরিমানা আদায় করবে বিমান। যাত্রা বাতিলের ক্ষেত্রে ৩৫০ ইউএস ডলার এবং যাত্রা তারিখ পরিবর্তনের ক্ষেত্রে সময় ভেদে ২০০ থেকে ৩০০ ডলার দিতে হবে।

শাকিল মেরাজ বলেন, সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা করতে বিমানের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। হজ এজেন্সি ও হজযাত্রীরা যথাসময়ে ফ্লাইটের টিকিট সংগ্রহ করলে কোনো ধরনের জটিলতা হবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫