Skip to content

ভেঙে যাচ্ছে ইমরান খানের সংসার

বিনোদন ডেস্ক ॥
বলিউডের অভিনেতা ইমরান খানের সংসারে হঠৎ করেই বেজে উঠেছে ভাঙনের সুর। আট বছর প্রেম করে ২০১১ সালের ১০ জানুয়ারি অবন্তিকাকে বিয়ে করেছিলেন এই নায়ক। ২০১৪ সালে তাদের মেয়ে ইমারার জন্ম হয়।

কিন্তু বেশ কিছু দিন ধরেই তিক্ততা দেখা দিয়েছে তাদের দাম্পত্যে। ইমরান ও অবন্তিও নাকি আলাদা থাকছেন। শোনা যাচ্ছে শিগগিরই বিবাহ বিচ্ছেদ ঘটতে চলেছে তাদের।

ভারতীয় এক গণমাধ্যমে খবরে এসেছে, দীর্ঘদিন তাদের মধ্যে মতের পার্থক্য তৈরি হয়েছে। সংসারে কিছুতেই আর একে অপরের প্রতি সমঝোতার কারণ খোঁজে পাচ্ছেন না। তবে বিচ্ছেদের বিষয়ে ইমরান ও অবন্তিকা দুজনের কেউ-ই এখনো কোনো মন্তব্য করেননি।

এ প্রসঙ্গে একটি সূত্র বলেছে, ‘মুম্বাইয়ের পালি হিলে অবস্থিত ইমরানের বাড়ি ছেড়ে অবন্তিকা তার মেয়ে ইমারাকে নিয়ে চলে গেছেন। তিনি তার পরিবারের সঙ্গে থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।’

প্রসঙ্গত, বলিউড সুপারস্টার আমির খানের ভাগ্নে ইমরান খান। ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমা দিয়ে তার বলিউডে অভিষেক হয়। এরপর একাধিক বক্স অফিস সফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কাট্টি বাট্টি।

শোনা যাচ্ছে, ‘মিশন মার্স : কিপ ওয়াকিং ইন্ডিয়া’ সিনেমার মাধ্যমে ইমরানের পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫