Skip to content

ডিএনসিসি মেয়রের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২১ মে) দুপুরে গুলশানস্থ ডিএনসিসি নগর ভবনে গিয়ে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে মেয়র বলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তুরস্কের জাতির পিতাকে নিয়ে ‘কামাল পাশা’ নামে একটি কবিতা লিখেছেন। তাছাড়া ঢাকা ও চট্টগ্রামে ‘কামাল আতাতুর্ক’ নামে এভিনিউর নামকরণ করা হয়েছে।
তুরস্কের রাষ্ট্রদূত ডিএনসিসির নগর স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, শিশুদের সাংস্কৃতিক প্রশিক্ষণ, অগ্নি-নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রদানে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫