Skip to content

ইভিএমে কারচুপির অভিযোগ নিয়ে উদ্বিগ্ন প্রণব মুখার্জি

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতের লোকসভা নির্বাচন শেষে ইভিএমে কারচুপির অভিযোগ ওঠায় উদ্বিগ্ন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

তিনি বলেন, সাংবিধানিক সংস্থা হিসেবে নিজের গ্রহণযোগ্যতা বজায় রাখার দায় নির্বাচন কমিশনের। এখন ইভিএম নির্বাচন কমিশনের দায়িত্বে আছে। সেগুলি সুরক্ষিত রাখার দায়িত্ব কমিশনের। খবর এনডিটিভি।

এর আগে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নেন দেশের সাবেক এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

এনডিটিভির এডিটোরিয়াল ডিরেক্টর সোনিয়া সিংয়ের লেখা বই ‘ইন্ডিয়া থ্রু দেয়ার আইজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসে প্রণব বলেন, ‘আমরা যদি আমাদের দেশের সাংবিধানিক সংস্থাগুলোকে মজবুত করতে চাই, তা হলে মনে রাখতে হবে- এ ধরনের সংস্থা আসলে দেশের কাজে লাগে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি যার কাজের দক্ষতা নেই, সে যন্ত্রপাতি ও সরঞ্জাম নিয়ে প্রশ্ন তোলে। যার কাজের দক্ষতা আছে, সে জানে কোন যন্ত্রকে কীভাবে ব্যবহার করতে হয়।’

এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী নেতাকর্মীদের কেন্দ্রে কেন্দ্রে ইভিএমের গুদাম পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন, যাতে একটা ইভিএমও কেউ উল্টাপাল্টা করতে না পারে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক অডিওবার্তা দিয়ে দলের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের এ নির্দেশ দেন কংগ্রেসের এ তরুণ নেত্রী।

বার্তায় বুথফেরত সমীক্ষাকে গুজব বলে উড়িয়ে দেন প্রিয়াংকা। ইভিএম কারচুপির লক্ষ্যে যেকোনো সন্দেহজনক আনাগোনা তদারকি করতে কংগ্রেসের সব প্রার্থী ও নেতাকর্মীরা ইতিমধ্যে নিজ নিজ এলাকার কেন্দ্রের বাইরে অবস্থান নিয়েছেন।

ভোটে না দাঁড়ালেও প্রচারে ছিলেন আগাগোড়াই। ভোট-পরবর্তী কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন প্রিয়াংকা। বুথফেরত সমীক্ষার ফল সামনে আসার পর মুষড়ে পড়া কংগ্রেসের কর্মী-সমর্থকদের চাঙ্গা করতে অডিওবার্তা পাঠান দলের সাধারণ সম্পাদক। সেখানে বুথফেরত সমীক্ষার গুজবে কান না দিতে দলীয় কর্মীদের পরামর্শ দেন।
সেখানে তিনি বলেন, ‘আমার প্রিয় কংগ্রেস কর্মী, বোন ও ভাইয়েরা, গুজবে কান দেবেন না এবং বুথফেরত সমীক্ষার ফলে হতাশ হবেন না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫