Skip to content

খালিদ হোসেনের মৃত্যুতে সঙ্গীত অঙ্গনের বিরাট ক্ষতি

বাংলাভূমি ডেস্ক ॥
একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনর মৃত্যুতে সঙ্গীত অঙ্গনের বিরাট ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ২০দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাপ ভাসানী।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এক শোক বার্তায় এ কথা জানানো হয়।

দলের দফতর সম্পাদক অধ্যাপক কেএম আকমল হোসেন স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়, ‘শিল্পী খালিদ হোসেন নজরুল সঙ্গীতের গুণী শিল্পী, নজরুল গবেষক, সংগীত শিক্ষক। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ, বিদেহীর আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন বুধবার রাত সোয়া ১০টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে (সিসিইউ) মারা যান । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। তিনি বেশ কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে থেকে কিডনির জটিলতা ও ফুসফুসের সমস্যাও বেড়েছিল তার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫