Skip to content

গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মুহাম্মদ আতিকুর রহমান
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমী হতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে চুড়ান্তভাবে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এ্যাড. মো: জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা প্রদান করেন।

গাজীপুরশাহীন শিক্ষা পরিবার, স্টার ফলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো: ফারুক শিকদারের সভাপতিত্বে ও গাজীপুরশাহীন ক্যাডেট একাডেমী কোনাবাড়ী শাখার পরিচালক মো: রাশেদুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাজীপুরশাহীন শিক্ষা পরিবার, স্টার ফলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্ঠাতা এমডি মো: সোহেল রানা চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষার্থীর অভিভাবক মো: আজহার হোসেন, ফেনী গালর্স ক্যাডেট কলেজের শিক্ষার্থী ক্যাডেট নওশীন, বরিশাল ক্যাডেট কলেজের ক্যাডেট ফারহান, সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেট সাউল, সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেট লাবীব প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরশাহীন শিক্ষা পরিবার বাসস্ট্যান্ড ক্যাম্পাসের প্রধান শিক্ষক জেড হক বিপুল, কো-অর্ডিনেটর ক্যাডেট আফজাল হোসেন, ক্যাডেট শাখার সহকারী শিক্ষক (গণিত) এএসএম দিলজার, সহকারী শিক্ষক আলমগীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিলেট ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাদিকুল হাসান সিফাত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫