Skip to content

টঙ্গীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৭

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীর ব্যাংকের মাঠ ও কেরানীর টেক এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে।
বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: ফজলুর রহমান ও গাজীপুর জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরি মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে র‌্যাব, পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সম্বনয়ে অভিযান চালানো হয়। অভিযানে ২৬জন মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য সহ গ্রেফতারের পর মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
এছাড়া মাদক ব্যবসায়ী রুবিনাকে ২ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতারের পর মাদক আইনে মামলা দেয়া হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর জেলার সহকারী পরিচালক শামীম হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী আমাদের মাদকবিরোধী কার্যক্রম আরো দৃঢ়ভাবে পরিচালিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫